বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক নির্মুল হলেই দিপু ভুঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়ন হবে : সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:১০, ৫ মার্চ ২০২৬

মাদক নির্মুল হলেই দিপু ভুঁইয়ার স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়ন হবে : সালাহউদ্দিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পাশে থেকে লড়াই করার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা সালাহউদ্দিন দেওয়ান। রূপগঞ্জ থেকে মাদক নির্মূল করতে পারলেই স্বপ্নের রূপগঞ্জ গড়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, রূপগঞ্জে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। রূপগঞ্জের আমরা কোন মাদক ব্যাবসায়ী কোন সন্ত্রাস দেখতে চাই না। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন সর্বোচ্চ শক্তি নিয়োগ করবে। আমরাও আমাদের অবস্থান থেকে পুলিশ প্রশাসনকে সহযোগীতা করবো।

তিনি বলেন, রূপগঞ্জের মানুষ শান্তি চায়। দীর্ঘদিন গাজীর দুঃশাসনে রূপগঞ্জের মানুষ নিপীড়িত হয়েছে। গাজী রূপগঞ্জকে মাদক ব্যাবসায়ী, সন্ত্রাসীদের আখড়া বানিয়েছিল। আমরা রূপগঞ্জকে সেই অবস্থা থেকে ফিরিয়ে আনতে চাই।