বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাতেমকে দোসর বলে হেডম প্রকাশের চেষ্টা, প্রশ্ন সায়েরের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৪, ৪ মার্চ ২০২৬

হাতেমকে দোসর বলে হেডম প্রকাশের চেষ্টা, প্রশ্ন সায়েরের

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার মাহফিলে বিকেএমইএর সভাপতি মুহাম্মদ হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন। এ ঘটনায় আল আমিনের তীব্র সমালোচনা করেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন সায়ের। 

এসময় পোস্টে হাতেমের কাছ থেকে এনসিপির সদস্য সচিব আখতার, শীর্ষ নেতা সারজিসসহ কয়েকজনের অনুদান নেয়ার একটি ছবি ব্যাবহার করেন সায়ের যা মুহুর্তেই ছড়িয়ে পড়ে।

এসময় সায়ের বলেন, তাহলে বিষয়টা হইলো এমন যে ফ্যাসিস্টের দোসরদের হাত থেকে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্যে অর্থ গ্রহণ করা যাবে। বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথেও ফ‍্যাসিস্টের দোসর ট‍্যাগ দেয়া ওই ব্যক্তিকে নিয়ে একই মঞ্চে দাঁড়ানো হয়েছে। সদ‍্য সাবেক প্রধান উপদেষ্টা নিজেই তো এক মঞ্চে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার আসামির পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন কিছুদিন আগেই (২৯ জানুয়ারি ২০২৬)। 

তিনি আরও বলেন, কিন্তু একই ব্যক্তিকে (বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম) নিজ রাজনৈতিক জোট সঙ্গী (বাংলাদেশ জামায়াতে ইসলামি) এর ইফতার দাওয়াতে উপস্থিত থাকতে দেখে তাঁকে উদ্দেশ্য করে ‘ফ্যাসিস্টের দোসর’ উক্তি করে নিজ হ্যাডম প্রকাশ করতে হইবে। প্যান্টের উপর জাইঙ্গা পরলেই কিন্তু সুপারম‍্যান হওয়া যায়না এমপি সাহেব।