বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অফিসে পাননি প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪২, ৪ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অফিসে পাননি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। 

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে ঢোকেন। গিয়ে দেখেন কোনো কর্মকর্তা অফিসে আসেননি।

প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে।

এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।’