বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এমন কিছু না করি যার ফলে নেতা বিব্রত হন: টিটু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৫, ৫ মার্চ ২০২৬

এমন কিছু না করি যার ফলে নেতা বিব্রত হন: টিটু

ফাইল ছবি

বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন, আমরা যারা মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকারের জন্য কাজ করেছি, আমরা যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করে জীবন দিয়েছি, জেল খেটেছি, আমরা আজ যেন মানুষকে সহযোগীতা করি। আমরা যেন এমন কিছু না করি যার ফলে আমাদের নেতা বিব্রত হন।

বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আপনারা মানুষের ভোটের অধিকারের জন্য যাদের দেখেছিলেন। সেই তারা সামাজিক কাজে নিজেকে এমন ভাবে জড়িয়ে রেখেছে এটা দেখে আমার ভাল লাগছে। আপনারাও মানুষের অধিকারের জন্য মানুষের পাশে দাঁড়াবেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও সারাজীবন মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমানও সেই সংগ্রাম করছেন। দীর্ঘদিন তিনি নির্বাসিত ছিলেন। মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে। 

যারা সংগঠনের সাথে আছি। আমরাও এ রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করতে চাই। আমরা পজেটিভ রাজনীতি করতে চাই।