ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ফ্যামিলি কার্ডের মধ্যে যারা অন্ধ মহিলা আছে তাদের বেশি গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। প্রায় চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অন্ধরা বাংলাদেশের বোঝা নয়। আমরা চাই তাদের সম্পদে পরিনত করতে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের আশ্বস্ত করেছেন। অন্ধ ও বধিরসহ যারাই আছে তাদের ব্যাপারে বিশেষ ব্যাবস্থা নেয়া হবে।
তারেক রহমানের সরকার জনবান্ধন সরকার। এই সরকার আপনাদের জন্য কিছু করতে চায়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে যেন আড়াইহাজার করে টাকা পান সেই ব্যাবস্থা করবো। আমরাও সিটি করপোরেশন থেকে চেষ্টা করবো আপনাদের কল্যাণে কাজ করার জন্য। আপনাদের জন্য নানা প্রকল্পের মাধ্যমে যেন আমরা আপনাদের জন্য কাজ করতে পারি সেই আশা করি।

