বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রতিবন্ধীদের জন্য ভাতার দাবী টিপুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৮, ৫ মার্চ ২০২৬

আপডেট: ১৬:০৯, ৫ মার্চ ২০২৬

প্রতিবন্ধীদের জন্য ভাতার দাবী টিপুর

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, নির্বাচনী ইশতেহারে আমাদের নেতা তারেক রহমান ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ডের কথা বলেছেন। শুধু নারায়ণগঞ্জ নয় সারা দেশের সকল প্রতিবন্ধীদের ডিসিদের মাধ্যমে তালিকা করে ভাতার ব্যাবস্থা করে দিলে তারা মৃত্যু পর্যন্ত চলতে পারবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, এ সমাজের বিত্তবানদের উচিত দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো। ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সুসম্পর্ক রয়েছে। আপনি তার সাথে কথা বলে পুরো বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য সমাজকল্যাণ থেকে মাসিক স্থায়ী বন্দোবস্ত করে দিবেন। এর মাধ্যমে তারা সারা বছর চলতে পারবে।