ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিএনপি নেতা এডভোকেট গোলজারের মেয়ের বিয়েতে বিএনপির প্রন্তিমন্ত্রী ও জেলা, মহানগর বিএনপির শীর্ষ নোতাদের মিলনমেলায় পরিণত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রূপগঞ্জের নগর পাড়ায় এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু প্রমূখ।
এসময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

