শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩২, ২৭ মার্চ ২০২৬

ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে কার্যালয় অবরোধ 

কার্যালয় অবরুদ্ধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর ৮ নং ওয়ার্ড প্রশাসক সহায়তা কমিটি প্রত্যাহারের দাবীতে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) কাউন্সিলরের কার্যালয় অবরুদ্ধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। 

এসময় প্রশাসক সহায়তা কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে দ্রুত কমিটি প্রত্যাহারের দাবী জানান তারা। 

এর আগে গত বুধবার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে সভাপতি করে ৮ নং ওয়ার্ড প্রশাসক সহায়তা কমিটি গঠন করা হয়।

এসময় দ্রুত কমিটি প্রত্যাহার করে নেয়ার দাবী জানান এলাকাবাসী।