শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৫, ২৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২৭ মার্চ শুক্রবার বাদ আসর মহানগরী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ঈদ আনন্দ ভাগাভাগি ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।

এসময় হাফেজ আব্দুল মোমিন উপস্থিত শ্রমিক ও নেতৃবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, "শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ আজ শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল শ্রমিকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সম্ভব।"

তিনি আরও উল্লেখ করেন যে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় মেহনতি মানুষের সুখে-দুখে পাশে ছিল এবং আগামীতেও শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবিতে রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

মহানগর শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মুহাম্মদ সোলামায়ন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সহ সভাপতি মোশাররফ হোসেন, মুন্সি আব্দুল্লাহ ফাইসূল, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, সহকারী সেক্রেটারি এডভোকেট সাইফুল ইসলাম, এরশাদ খান, খোরশেদ আলম রবিন প্রমুখ।