ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে সংগঠনের জনশক্তিদের নিয়ে এক বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় শহরের ১নং রেলগেট সংলগ্ন সোনালী ভবন-২ এর আইসিএবি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মদ আবুল হাশিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তৃণমূল পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবুল হাশিম বলেন, "ঈদের আনন্দ কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার একটি মাধ্যম। ছাত্র সমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।" তিনি সংগঠনের সকল স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে জনশক্তিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা,সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা আবরারুল করিম, শহর শাখার সভাপতি মুহা সাইম হাসান, বন্দর থানা পশ্চিম এর ভারপ্রাপ্ত সভাপতি মুহা জিহাদ হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

