রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় সিফাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৫, ২৮ মার্চ ২০২৬

আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় সিফাত গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে মব সৃষ্টি করে পুলিশ হেফাজত থেকে ছিনতাইকারি ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় সিফাত সরদার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত সন্ত্রাসী সিফাত সরদার বন্দর উপজেলার ঘারমোড়া সরদারবাড়ী এলাকার সহিদ সরদারের ছেলে। গ্রেপ্তারকৃতকে শনিবার (২৮ মার্চ) দুপুরে বন্দর থানার দায়েরকৃত পুলিশ আক্রান্ত ২টি মামলায়  ১০(১০)২৫ ও ৩৫(৩)২৬ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার (২৭ মার্চ) রাতে বন্দর উপজেলা ঘারমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা হোসানিয়া মাদ্রাসা সংলগ্ন পাঁকা রাস্তার সামনে এ ঘটনাটি ঘটে। 
জানা গেছে, গত সোমবার (১৬ মার্চ) রাত ৯টায় ৫০ মিনিটে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জনতা কর্তৃক ছিনতাইকারি আটক করার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকার একটি পরিত্যক্ত ক্লাবে আসে। পরে রাত সাড়ে ১০টায় উল্লেখিত পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে আটককৃত ছিনতাইকারী ওমর ফারুককে পুলিশ হেফাজতে নিয়ে গাড়ী যোগে থানার উদ্দেশ্যে রওনা দিলে ঘটনার রাত ১১টায় ধৃত সিফাত সরদার, কাউসার, ইসতিয়াক, আলী আজগর, শাহীন, মানিকসহ অজ্ঞাত নামা ২০/২৫ জন দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদানসহ পুলিশ হেফাজত থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ উদ্বত আচরন করে পুলিশের কাজে বাধা প্রদান করে।
বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, পুলিশ আক্রান্ত মামলার আসামীদের কোন ছাড় দেওয়া হবে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।