জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা
নারায়ণগঞ্জ জেলায় খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
সভায় জেলার বিভিন্ন খাল, জলাশয় ও পানি প্রবাহের স্বাভাবিক গতি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে সংকুচিত হয়ে পড়া খালসমূহ পুনঃখনন, অবৈধ দখলমুক্তকরণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জেলার পানি সম্পদ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।
এসময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ পানি সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

