দোয়া মাহফিল
পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী কদম রসূল দরগাহ প্রাঙ্গণে নামাজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) এশার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু এবং বন্দর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
অনুষ্ঠানে পবিত্র মহররমের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের চলমান উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের সুখ-শান্তির জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

