রোববার, ২৮ জুন ২০২৬

|

আষাঢ় ১৩ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জে ৪ যানবাহনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪২, ২৮ জুন ২০২৬

আপডেট: ১৬:৪৩, ২৮ জুন ২০২৬

না.গঞ্জে ৪ যানবাহনকে জরিমানা

শব্দদূষণ রোধে অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ রোধে অভিযান চালিয়ে ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

অভিযানে শব্দদূষণকারী যানবাহনগুলো থেকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৪টি অবৈধ হর্ণ জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ সময় যানবাহনগুলো থেকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং উচ্চ শব্দ সৃষ্টিকারী ৪টি হর্ণ জব্দ করা হয়। শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নগরবাসীকে এ ধরনের দূষণের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।