মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, এখানে যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে। আমি মনে করি ওরা আমারই ছেলে মেয়ে। কারণ তারাই বড় হয়ে রূপগঞ্জকে নেতৃত্ব দিবে।
বৃহস্পতিবার (২৫ জুন) কাঞ্চন পৌরসভার কালাদী নবারুন জুট মিলস খেলার মাঠে প্রস্তাবিত বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের খেলার মাঠের জমি জমি হস্তান্তর ও আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে এই স্কুলের যে অনুষ্ঠান হচ্ছে আপনারা কাঞ্চনবাসী আমাদের চাচার কাছ থেকে যে উপহার পেয়েছেন এতে কী আপনারা খুশি? আজকে এই অনুষ্ঠানের সভাপতি আমার চাচা। তিনি তোলারাম কলেজের ছাত্র ছিলেন এবং দেশের স্বনামধন্য একটি ইন্ডাস্ট্রির মালিক। তিনি আপনাদের এই জায়গাটা উপহার দিয়ে গেছেন।
তিনি আরও বলেন, আজ কাঞ্চনের জন্য ঐতিহাসিক দিন। কারণ এই এলাকায় স্কুল নেই। বাচ্চারা অনেক কষ্ট করে স্কুলে যেত। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই স্কুলটিকে এমপিওভুক্ত করে স্কুলটির মান দেশের অন্যান্য স্বনামধন্য স্কুলের মত যেন হয় সেটা আমরা করার চেষ্টা করবো।

