বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

|

আষাঢ় ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে সাবেক ওসি’র বিদায়, নবাগত ওসি কে বরণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৩০, ২৫ জুন ২০২৬

বন্দরে সাবেক ওসি’র বিদায়, নবাগত ওসি কে বরণ 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের বদলিজনিত বিদায় সংবর্ধনার পাশাপাশি নবাগত ওসি জামাল উদ্দিন কে স্বাগত জানানো হয়েছে। 

বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে থানার অডিটোরিয়ামে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিদায়ী ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) দীপংকর ঘোষ।

উপ-পরিদর্শক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) হেদায়েত, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, পরিদর্শক নুরুল ইসলাম সহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ। 

এর আগে মঙ্গলবার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের টাঙ্গাইল জেলায় কদলীর আদেশ হয়।বুধবার রাতেই সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বন্দর থানায় ওসি হিসেবে যোগদান করেন।

এসময় কর্মকর্তাবৃন্দ ফুলেল তোড়া এবং ক্রেস্ট দিয়ে সদ্য বিদায়ী ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।একইসাথে নবাগত ওসি জামাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় থানা পুলিশের পক্ষ থেকে। 

এসময় বিদায়ী ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সরকারি চাকুরিজীবী হিসাবে বদলিজনিত কারনে কোন কর্মস্থলেই স্থায়ী হওয়ার সুযোগ নেই।জাতীয় নির্বাচনের আগ মুহুর্তে  থানায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি।দায়িত্ব পালনকালে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহায়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সাধ্যমত চেষ্টা করেছি বন্দরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে।

আবুল কাউসার আশা বিদায়ী ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন কে ধন্যবাদ জানিয়ে এবং নবাগত ওসি জামাল উদ্দিন কে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং নৈতিকতা বজায় রেখে জনস্বার্থে কাজ করতে হবে।