বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ১৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এফবিএমএসএ’র নতুন নির্বাহী কমিটি: সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৬, ১ অক্টোবর ২০২৬

এফবিএমএসএ’র নতুন নির্বাহী কমিটি: সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার

ফাইল ছবি

সিডনি, অস্ট্রেলিয়া, ২৭ সেপ্টেম্বর ২০২৬: অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য ও টেরিটোরিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের জাতীয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অব অস্ট্রেলিয়া (FBMSA)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠিত FBMSA-এর বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সিম্পোজিয়াম ২০২৬-এ নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিউ সাউথ ওয়েলসের ডা. রশিদ আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের ছোট ভাই কুইন্সল্যান্ডের ডা. গোলাম সারোয়ার।

অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটোরির বাংলাদেশি চিকিৎসকদের প্রতিনিধিত্ব নিয়ে গঠিত নতুন কমিটি আগামী মেয়াদে সংগঠনের পেশাগত, শিক্ষা, বৈজ্ঞানিক ও কমিউনিটিমুখী কার্যক্রমকে আরও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা চিকিৎসকদের পেশাগত যাত্রা আরও সহজ ও সমন্বিত করা এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নির্বাহী কমিটি ২০২৬–২০২৭
---------------------------------------
সভাপতি: ডা. রশিদ আহমেদ (নিউ সাউথ ওয়েলস)
জ্যেষ্ঠ সহসভাপতি: ডা. মোহাম্মদ শহীদ রাজু (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
সহসভাপতি: ডা. মাহফুজ চৌধুরী (ভিক্টোরিয়া)
সাধারণ সম্পাদক: ডা. গোলাম সারোয়ার (কুইন্সল্যান্ড)
যুগ্ম সম্পাদক: ডা. মো. লুৎফর রহমান (তাসমানিয়া)
কোষাধ্যক্ষ: ডা. ফারহানা রওশন খান (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
শিক্ষা সম্পাদক: ডা. সাতিলা জাফরিন (অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি)
সাংগঠনিক সম্পাদক: ডা. মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী (সাউথ অস্ট্রেলিয়া)
প্রকাশনা সম্পাদক: ডা. আশরাফ