রোববার, ১২ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুই অসহায় নারীকে দুই লাখ টাকার আর্থিক অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৬, ১২ জুলাই ২০২৬

মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুই অসহায় নারীকে দুই লাখ টাকার আর্থিক অনুদান

ফাইল ছবি

মানবিক সহায়তার অংশ হিসেবে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে রবিবার (১২ জুলাই) দুইজন অসহায় নারীকে মোট ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব অসহায় দুইজনের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ মহানগর যুবদল আহবায়ক মনিরুল ইসলাম সজলসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুইজন নারীর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়ার উদ্যোগটি এলাকাজুড়ে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।