ফাইল ছবি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে তিন মাসের জন্য একটি অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (President’s Order No. 26 of 1973)-এর 9B(1) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ১৬ আগস্ট থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মেয়াদে এ কমিটি গঠন করা হয়। সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসককে চেয়ারম্যান করে ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট মো. নবী হোসেনকে ভাইস চেয়ারম্যান এবং অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সেক্রেটারী করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান (রেজা), অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক বদরুন্নাহার, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নজরুল ইসলাম বাবুল, সামছুন নূর বাঁধন এবং সোহেল আক্তার সোহান।
সার্কুলারে বলা হয়েছে, অ্যাডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্রের Article 9B (3) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। এছাড়া Article 9B (4) অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার কথা উল্লেখ করা হয়েছে।
তিন মাসের এই অন্তর্বর্তী সময়ে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়াই নতুন অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

