বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বপ্নের নারায়ণগঞ্জের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে বৃক্ষ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১০, ২০ আগস্ট ২০২৬

স্বপ্নের নারায়ণগঞ্জের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে বৃক্ষ বিতরণ

ফাইল ছবি

পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে স্বপ্নের নারায়ণগঞ্জের পক্ষ থেকে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিশু-কিশোর সংগঠন ফুলকুড়ির সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের বৃক্ষ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগষ্ট) এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শিশু-কিশোর সংগঠন ফুলকুড়ির প্রতিনিধিদের হাতে বৃক্ষ তুলে দেন স্বপ্নের নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ।

এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয়। শিশু-কিশোরদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান শাহেদ।