রোববার, ১৯ জুলাই ২০২৬

|

শ্রাবণ ২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নতুন সদস্য নেবে বন্দর প্রেসক্লাব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫০, ১৮ জুলাই ২০২৬

নতুন সদস্য নেবে বন্দর প্রেসক্লাব

ফাইল ছবি

পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বন্দর প্রেসক্লাব নতুন সদস্য নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ মাধ্যমে ( প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল) কর্মরত পেশাদার সাংবাদিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ জেলার এই মুলধারার সাংবাদিকদের সংগঠন। এ লক্ষ্যে  আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্দরের স্থায়ী বাসিন্দা, যাদের পেশা সংবাদিকতা এবং কমপক্ষে ৫ ( পাচ) বছর ধরে সংবাদ মাধ্যমে কর্মরত আছেন, তারাই আবেদন করতে পারবেন। এ ছাড়া ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। তবে ক্যামেরা পার্সন / চিত্র সাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি পাশ গ্রহনযোগ্য। সংগঠনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

২০০ (দুইশত) টাকা জমা দিয়ে আবেদন ফরম  সংগ্রহ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও কর্মক্ষেত্রের নিয়োগপত্র এবং পরিচয়পত্রের ফটোকপি ফরমের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে  হবে। আগামী  ৩০ জুলাই পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।

আবেদন ফরম প্রেসক্লাব অথবা নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। নির্বাহী কমিটির সিদ্ধান্তের আলোকে এ  ঘোষণা প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহ জামাল এর নামে প্রকাশিত হল।