বার্ষিক সাধারণ সভা
নারায়ণগঞ্জে বাংলাদেশ টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের (বিটিডিসিএমএ) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় সংগঠনটির নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি।
সভায় গত এক বছরের সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি নির্ধারিত বিভিন্ন এজেন্ডা নিয়ে সদস্যদের মধ্যে আলোচনা হয়। আলোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম তালুকদার, সহসভাপতি বলরাম সাহা, বিশ্বজিৎ সাহা ও মো. হযরত আলী।
এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য উত্তম কুমার রায়, মো. শফিকুল করিম, মো. ফারুক হোসেন, অহিদুর ইসলাম শহিদ, সুরজিত রায়, সুব্রত কুমার সাহা, মো. উজ্জ্বল হোসেন, নয়ন দেবনাথ, শুভ ভক্ত, বিপ্লব সাহা, মো. রাসেল, মো. মনির হোসেন ও রিপন পারভেজসহ সংগঠনের সদস্যরা সভায় অংশ নেন।

