ফাইল ছবি
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক মেহেদী হাসান সজীব। ২০২৬-২০২৮ মেয়াদের এ নির্বাচনে বিভিন্ন পদে ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তবে সাংবাদিক হিসেবে একমাত্র সজীবই নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে রেড ক্রিসেন্টের নেতৃত্ব নির্বাচনে সজীবের সাংবাদিকদের প্রতিনিধিত্বের বিষয়টি সামনে এসেছে।
আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করা ১৩ জনের মধ্যে রয়েছেন সাংবাদিক মেহেদী হাসান সজীব। অন্যদিকে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদেও একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাংবাদিক সজীবের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এবারের প্রতিদ্বন্দ্বিতায় আলাদা গুরুত্ব পেয়েছে। ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্য পদে বিভিন্ন পেশার প্রার্থীরা থাকলেও সাংবাদিক পরিচয়ে একমাত্র তিনিই প্রার্থী হয়েছেন। সদস্য পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুর রহমান মিঠু, হারুনুর রশীদ খান, নাজমুল হক, আবুল কালাম আজাদ, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সরকার হুমায়ুন কবির, রেজাউল করীম খান রেজা, অ্যাডভোকেট জাকির হোসেন, নিরব রায়হান, ইফতেখার আহমেদ জিমু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। তারা হলেন অ্যাডভোকেট নবী হোসেন, আমিনুর ইসলাম মিঠু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ডা. জাহাঙ্গীর, নিরব রায়হান ও জিএম হায়দার আলী।
সেক্রেটারি পদে মনোনয়নপত্র নিয়েছেন পাঁচজন। তারা হলেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, আবু আল ইউসুফ খান টিপু, ডা. জাহাঙ্গীর, আমিনুর ইসলাম মিঠু ও মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রোববার (২৫ অক্টোবর) দুপুর ৩টা। নির্বাচন পরিচালনা কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ ইউনিট কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাহমুদা মুন্সির কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
গত ১৮ অক্টোবর ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অধ্যাপক মো. মামুন মাহমুদ। অন্য নির্বাচন কমিশনাররা হলেন অধ্যাপক বদরুননাহার, সামছুন নুর বাঁধন, মো. সোহেল আক্তার সোহান ও নজরুল ইসলাম বাবুল।
নির্বাচন সম্পন্ন করে নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে চলতি বছরের ১৬ আগস্ট তিন মাসের জন্য ইউনিটের সাময়িক অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল।

