রোববার, ২৫ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৯, ২৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জের দুই যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে এর আগে মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফলে তারা নিজ নিজ পদে পুনর্বহাল হয়েছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।