সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

|

কার্তিক ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৮২ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৬, ২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ৮২ জন গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। এ সময় ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১১ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন, ১ জন ছিনতাইকারী, ২ জন চোর, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য এবং অন্যান্য ধারায় ১ জন রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট গ্রেপ্তার ৭ জন।

ফতুল্লা মডেল থানার অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৪ জন, নিয়মিত মামলার ১ আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট গ্রেপ্তার ৯ জন।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত ১ জন, নিয়মিত মামলার ২ আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট গ্রেপ্তার ১৫ জন।

বন্দর থানায় ১২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও নিয়মিত মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট গ্রেপ্তার ৮ জন।

সোনারগাঁও থানার অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন ও নিয়মিত মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট গ্রেপ্তার ২৩ জন।

রূপগঞ্জ থানার অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী ও ২ জন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট গ্রেপ্তার ১৮ জন।

আড়াইহাজার থানার অভিযানে মাদকসেবী ১ জন ও অন্যান্য ধারায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ থানায় মোট গ্রেপ্তার ২ জন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।