ফাইল ছবি
বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১১টায় বন্দরের স্কুল ঘাট এলাকার ময়না ক্লিনিকে নবজাতক মৃত্যুর ঘটনাটি ঘটে।
নবজাতকের বাবা বন্দরের সালেহনগর এলাকার রাসেল মিয়া জানান, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ময়না বেগমকে শুক্রবার স্কুল ঘাট এলাকার ময়না ক্লিনিকে ভর্তি করেন। শুক্রবার দুপুরে সিজারিয়ানের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। কিন্তু জন্মের পর শনিবার নবজাতকের শ্বাস কষ্ট দেখা দেয়। সে মুহূর্তে ক্লিনিকে কোন চিকিৎসক না থাকায় নার্সরা চিকিৎসা প্রদান করেন। তাদের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয় বলে রাসেল মিয়া অভিযোগ করেন। তবে এ ব্যাপারে ক্লিনিক কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

