বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যায় কেন্দ্রীয় যুবদলের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৮, ২২ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যায় কেন্দ্রীয় যুবদলের নিন্দা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকির নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে সোনারগাঁ থানার চরকিশোরগঞ্জ এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত জহির ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, এমপি।

বিজ্ঞপ্তিতে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান দলটির শীর্ষ নেতারা।