রোববার, ২৫ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৫ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী জব্বারের গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২২, ২৫ অক্টোবর ২০২৬

৫ নং ওয়ার্ডে মেয়র প্রার্থী জব্বারের গণসংযোগ

গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নং ওয়ার্ড এলাকায় রবিবার (২৫ অক্টোবর) বাদ আসর গণসংযোগ ও সর্বস্তরের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

​গণসংযোগকালে তিনি এলাকার নানা পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

​জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানার আমীর আলী আক্কাস রুমনের নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগে দলটির শতাধিক নেতাকর্মী ও স্থানীয় সমবেত জনগণ অংশগ্রহণ করেন। 

এসময় নেতৃবৃন্দ ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।