শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

|

কার্তিক ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মাকসুদা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার দাবিতে মানবন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫০, ২৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৫২, ২৩ অক্টোবর ২০২৬

বন্দরে মাকসুদা হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার দাবিতে মানবন্ধন

মানববন্ধন

বন্দরে আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি এবং মিথ্যা মামলা দায়েরের পাঁয়তারার প্রতিবাদে মানবন্ধন করেছে ২০ নং ওয়ার্ডের এলাকাবাসী। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মাকসুদা বেগমের ছোট ছেলে সন্ত্রাসী হামলায় আহত রাসেল ইসলাম জীবন, মেজু ভাই জজ মিয়া,বোন নাসরিন সুলতানা, আনোয়ারা বেগম ও সানোয়ারা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বন্দরে আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলাটি অর্থের বিনিময়ে  ভিন্নখাতে প্রভাবিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে হত্যা মামলার পলাতক ২ নং আসামী সামাউন হাবিবগং। অনতিবিলম্বে পলাতক সকল আসামিকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য,আগে গত সোমবার (১২ অক্টোবর)  রাত সাড়ে ৮টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় ভাঙ্গারী ব্যবসার পাওনা ১৯ টাকা চাওয়ার জের ধরে মাকসুদা বেগমকে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় রাসেলসহ ২ মারাত্মক জখম হয়।