২৮তম বার্ষিক সম্মেলন
নারায়ণগঞ্জে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন মো. ইসমাইল হোসেন।
সম্মেলনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্যরা অংশ নেন।

