ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় চার কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সকালে ধর্মগঞ্জের গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি আসমা বেগম (৩৭) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকার মৃত আবু কালাম ও সবুজা বেগমের মেয়ে। তাঁর স্বামী ইলিয়াস।
মাদকবিরোধী অভিযানে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, আসমা বেগমের পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

