সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় কুতুবপুর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ মেম্বার গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় কুতুবপুর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ মেম্বার গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ সংগঠন কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মোঃ ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত ফিরোজ মিয়া ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, তিনি কুতুবপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়িক অংশীদার। এছাড়া তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।