প্রতীকী ছবি
বন্দরে পৃথক অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশ ধৃতদের কাছ থেকে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সক্ষম হয়। ধৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২২) ও বন্দর শাহীমসজিদ এলাকার রফিকুল ইসলামের ছেলে মাহাবুব (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল জাব্বার মিয়ার ছেলে নয়ন (৪২)। পৃথক স্থান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তাদের আদালতে প্রেরন করেছে। এর আগে শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি ও একই তারিখ ভোর পৌনে ৬টায় বন্দর থানার শাহীমসজিদ বউ বাজারের সামনে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, পৃথক অভিযান চালিয়ে ধৃত নারী মাদক কারবারি লামিয়া কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট ও অপর ধৃত মাহাবুবের কাছ ১০ পিছ ও অপর মাদক কারবারি নয়নের কাছ থেকে ৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হই। তারা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।

