শনিবার, ২০ জুন ২০২৬

|

আষাঢ় ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৬, ২০ জুন ২০২৬

আড়াইহাজারে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

​শনিবার (২০ জুন) দুপুর তিনটার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজার সংলগ্ন মেঘনা নদীর শাখা নদী (স্থানীয়ভাবে পরিচিত ‘মরা গাং’) থেকে লাশটি উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে আড়াইহাজার থানা এবং খাগকান্দা নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। লাশ উদ্ধারের পর নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে।

​তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ৬ থেকে ৭ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।