শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে: মাহবুবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৫, ২১ আগস্ট ২০২৬

শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে: মাহবুবুর রহমান

বিক্ষোভ মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক  মুহাম্মাদ বুলবুলকে সিফাত ও তার সন্ত্রাস বাহিনী নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। অনতিবিলম্বে শেখ সিফাত গংদের সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে।

আজ ২১ আগস্ট বাদ জুমআ বন্দর শাহী মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাও. দ্বীন ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মারুফ শেখ, নগর সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নুর হোসেন, সেক্রেটারি সুলতান মাহমুদ সহ যুব আন্দোলনের নেতৃবৃন্দ।