দোয়া ও মিলাদ মাহফিল
চব্বিশের পাচঁ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে বীর শহীদ নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আল মামুন আমানতের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিখী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ আগষ্ট নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ মোড়ে আলহাজ¦ আবুল কাউসার আশা ভাইয়ের সমর্থক গোষ্ঠী আয়োজনে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামছুর নূর বাধঁন।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারীর উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা মহানগর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, শহীদ মোঃ আল মামুন আমানত ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 'মার্চ টু ঢাকা' কর্মসূচির সময় ঢাকা যাত্রাবাড়িতে গুলিতে তিনি গুরুতর আহত ও শহীদ হন। ঘটনার ৯ দিন পর তার মরদেহ ঢামেকের মর্গে পাওয়া যায় এবং জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

