মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৩, ২৪ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার (২৪ আগস্ট) ভোরে কাঁচপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আড়াইহাজারের দেয়াবৈ এলাকার আব্দুল আলিম মিয়ার ছেলে মো. তরিকুল ইসলাম অন্তর (২৬), বন্দরের সোনাকান্দা এলাকার মৃত ইনার ছেলে মো. রাকিব (২৫) এবং নেত্রকোনার রামপুর নয়াপাড়া এলাকার মৃত সেলিমের ছেলে মো. মমিন হাসান (২১)। মমিন বর্তমানে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার একটি দল কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাস টার্মিনাল সংলগ্ন খোরশেদা সিদ্দিক সুপার মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।