বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

|

আশ্বিন ১৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে পানাম সিটিতে ঐতিহ্য রক্ষা ও পর্যটন শিল্প উন্নয়নে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পানাম সিটিতে ঐতিহ্য রক্ষা ও পর্যটন শিল্প উন্নয়নে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

ফাইল ছবি

বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার দুপুরে "ঐতিহ্য রক্ষা ও উন্নয়নের নতুন সম্ভাবনা ও আমাদের ভাবনা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁয়ের লোনা ইট, কালো পাথরের নগরী পানাম নগরীতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ (ওসি) একেএম মাহাবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ওসি অপারেশন মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, পানাম সিটির কাস্টরিয়ান অফিসার মোঃ তানজিলুর রহমান।

 আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি ফজলুর হক ভূঁইয়া, তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি শামিম হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁও উপজেলা শাখার সদস্য সচিব মশিউর রহমান, ফজলুল হক ভূঁইয়া, সোনারগাঁও রয়েল রিসোর্টের রিসেপশনিস্ট তরিকুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম, মোক্তার হোসেন, তানভীর হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের পর্যটন নগরীগুলোতে সারা বছরই লাখ লাখ পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যায়। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হলো সোনারগাঁ। দেশি-বিদেশি পর্যটকদের কাছে সোনারগাঁকে আরও আকর্ষণীয় করে তুলতে ঐতিহাসিক স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ, পর্যটন অবকাঠামোর উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর সবাইকে গুরুত্ব দিতে হবে।

পরিচালিত হয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের আরও বেশী দায়িত্বশীল হতে হবে। দেশী-বিদেশী পর্যটকদের উপস্থিতি ও সরকারের রাজস্ব বৃদ্ধির স্বার্থে সোনারগাঁকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা অতিব জরুরি হয়ে পড়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন, ফুট ওয়ার্ক নির্মাণ ও সৌন্দর্য্যবর্ধনসহ ঐতিহ্যবাহী আরও যেসব নির্দেশন পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে তা সংরক্ষণ ও সংস্কার করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি এলাকার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সোনারগাঁয়ের পানাম সিটি, লোক ও কারুশিল্প জাদুঘরসহ ঐতিহাসিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে পরিকল্পিত ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা হলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এতে করে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আলোচনা সভায় পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন কেন্দ্রীক তথ্যসেবা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে পর্যটন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক সোনারগাঁয়ের ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন