সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মাদক কারবারি রাসেল হত্যার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৯, ১১ অক্টোবর ২০২৬

বন্দরে মাদক কারবারি রাসেল হত্যার ঘটনায় মামলা

প্রতীকী ছবি

বন্দরে ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল (৩৬) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের  হয়েছে ।  রোববার (১১ অক্টোবর)  দুপুরে নিহত রাসেলের বড় ভাই মামুন বাদী হয়ে বন্দর থানায় এ  মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮(১০)২৬।  মামলায় অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়।  গত শনিবার (১০ অক্টোবর)  রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভুরা কমিউনিটি ক্লিনিকের পশ্চিম পাশের আয়াত আলী মোল্লার বাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাসেলকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।  নিহত  রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহাম্মদ মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন  জানান,  মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের  জের ধরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে  ধারণা করা হচ্ছে।  এ ব্যাপারে মামলা হয়েছে।  হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।