সোমবার, ১২ অক্টোবর ২০২৬

|

আশ্বিন ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আত্মহত্যার চেষ্টাকারী নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৮, ১২ অক্টোবর ২০২৬

আত্মহত্যার চেষ্টাকারী নারী গ্রেপ্তার

প্রতীকী ছবি

বন্দর থানা কম্পাউন্ডে  গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে চাওয়া নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর)  বন্দর থানার  তিনগাও এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার  করা হয়। গ্রেপ্তারকৃত নারী নাজু(৩৫) বন্দর থানার  তিনগাও এলাকার আমির উদ্দিন মোল্লার মেয়ে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।
বন্দর থানার এসআই সাইউল ইসলাম জানান, গত শনিবার নাজু নামের ওই নারী বন্দর থানার ডিউটি অফিসারের রুম সংলগ্ন সেন্ট্রি পোস্টের সামনে নিজের গায়ে কেরোসিন  ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ আত্মহত্যার চেষ্টা থেকে নিবৃত করে।
এলাকায়  খবর নিয়ে জানা যায়  তিনগাও এলাকার শ্যামলের ছেলে আলিফের (১৮) সঙ্গে  নাজুর সুসম্পর্ক রয়েছে। সম্পর্কের কারণে  নাজু আলিফকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। আলিফ বিয়ে করতে অস্বীকার করায় নাজু আলিফ ও তার পরিবারের বিরুদ্ধে বন্দর থানায় চুরির  অভিযোগ করেন। উক্ত অভিযোগের ব্যাপারে পুলিশের কাছ থেকে  সুবিধা নিতে থানায় এসে নাজু আত্মহত্যার চেষ্টা করেন।