মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহাদাত গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৭, ১০ নভেম্বর ২০২৫

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাহাদাত গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহাদাত হোসেন সুমন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন সুমন বন্দর থানার  দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৪(১১)২৫।  ধৃতকে সোমবার (১০ নভেম্বর)  দুপুরে উল্লেখিত  মামলায়  আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (৯ নভেম্বর)  বিকেল ৫টায় বন্দর  থানার দক্ষিন লক্ষনখোলাস্থ মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ সাউদ এর বসত বাড়ীর পাশে বালুর মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা সূত্রে জানা গেছে, ধৃত মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন সুমন দীর্ঘ দিন ধরে লক্ষনখোলা এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।