ফাইল ছবি
নারায়ণগঞ্জে দেওভোগ মাদ্রাসাকে ঘিরে একটি মহল পরিকল্পিতভাবে পানি ঘোলা করে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর অপচেষ্টাও চলছে বলে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার।
রোববার (৫ জুলাই) এক বিবৃতিতে একথা বলেন তিনি।
তিনি বলেন, দেওভোগ মাদ্রাসা নিয়ে কেউ পানি ঘোলা করছে। আওয়ামী আমলের মতো জামায়াত-ছাত্রশিবিরের দায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব অপচেষ্টা বন্ধ করতে হবে।
মাওলানা আব্দুল জব্বার আরও বলেন, দেওভোগ মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি না করে প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের এগিয়ে আসা উচিত।

