সোমবার, ০৬ জুলাই ২০২৬

|

আষাঢ় ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৫, ৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার হাড়ার বাড়ি এলাকার আলামিন খাঁর ছেলে তায়েফ হাসান (২৫) এবং একই এলাকার শাহিনের ছেলে সাকিব (২৮)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সংরক্ষণ ও সেবনের অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।