ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে নগরবাসীর জন্য বড় পর্দায় (প্রজেক্টরের মাধ্যমে) সরাসরি ফিফা বিশ্বকাপ খেলা উপভোগের ব্যবস্থা করা হয়েছে।
৫ জুলাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়,বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো একসঙ্গে উপভোগ করতে নগরবাসীর জন্য দুটি স্থানে প্রজেক্টর স্থাপন করা হয়েছে।
প্রথম ভেন্যু হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের নিচে এবং দ্বিতীয় ভেন্যু নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, ফুটবলপ্রেমীরা এই দুই স্থানে বিনামূল্যে একসঙ্গে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীকে পরিবার-পরিজন নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

