রোববার, ০৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রতারক চক্রের ৭ জন ২ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৭, ৫ জুলাই ২০২৬

প্রতারক চক্রের ৭ জন ২ দিনের রিমান্ডে

ফাইল ছবি

বন্দরে ‘হানি ট্র্যাপে’ ফেলে  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জিম্মি করে নগদ টাকা ও আইফোন লুটের ঘটনায় ধৃত প্রতারক চক্রের ৭ সদস্যকে ২ দিনের রিমান্ডে এনেছে জিজ্ঞাবাদ করছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুরে বিজ্ঞ চীফ জুডিশিয়াল আমলী আদালত ৬ জিজ্ঞাসা্াদের জন্য রিমান্ডে আনে পুলিশ।
এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) রাতে বন্দরের একরামপুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  রিমান্ডপ্রাপ্তরা হলো,  বন্দরের একরামপুর এলাকার মোঃ আলী আজগর মিয়ার ছেলে মোঃ কাওসার (২০), একই এলাকার মোঃ আরিফের ছেলে মোঃ রবিন (২২),মৃত আবুল কাশেমের ছেলে শান্ত (২৩),তাজুল ইসলামের ছেলে গোলাম রাব্বী (৩০),আবুল কালামের ছেলে আরিফ(২৮), নবীগঞ্জ বাগবাড়ি এলাকার বাশারের চেলে রনি কাজী(২২) ও কদমরসুল মাঠপাড়া এলাকার মোঃ কাদিরের ছেলে সাকিব(২৫)। গ্রেফতারকৃতদের  বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভুক্তভোগী নজরুল ইসলাম মজুমদার জানান,  তিনি ঢাকার জোয়ার সাহারা উত্তর ভাষানটেক এলাকার বাসিন্দা এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (IUB) বিবিএ ৭ম সেমিস্টারের শিক্ষার্থী। কিছুদিন আগে ওমেটিভি (OmeTV) অ্যাপসের মাধ্যমে নারায়ণগঞ্জের বন্দরের আরফা তানিয়া (২২) নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তানিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।  এরপর দেখার করার জন্য বারবার বন্দরের কদমরসুল কলেজের সামনে আসতে অনুরোধ করে।

প্রেমিকার অনুরোধে গত ১৮ মে তিনি কদমরসুল কলেজের সামনে এলে পূর্বপরিকল্পিতভাবে ৭/৮ জন অজ্ঞাতনামা যুবক তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ ২০ হাজার ৮শ’ টাকা এবং একটি ‘আইফোন ১৬ প্রো ম্যাক্স’ ছিনিয়ে নেয়। পরবর্তীতে তার বিকাশ অ্যাকাউন্ট থেকেও টাকা ক্যাশ আউট করে নেয় চক্রটি। এখানেই ক্ষান্ত না হয়ে চক্রটি তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে শারীরিক নির্যাতন চালায়। অবশেষে সন্ধ্যার দিকে তাকে নবীগঞ্জ খেয়াঘাটে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত পরে জানানো হবে।