রোববার, ০৫ জুলাই ২০২৬

|

আষাঢ় ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যা, ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৯, ৫ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যা, ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারী জাকিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার (৫ জুলাই) সকালে মাসদাইর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১ জুলাই (মঙ্গলবার) রাতে নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী মোতালেব হোসেন। পরে হত্যাকারীরা তার মরদেহ তোশকে মুড়িয়ে জামতলা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

​বিক্ষোভ সমাবেশে নিহতের মেয়ে আশা আক্তার কান্নাজড়িত কণ্ঠে তার বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এছাড়া মাসদাইর বাজারের ব্যবসায়ী মো. কামাল হোসেন ও মো. রবিউলসহ স্থানীয় বাসিন্দারা অবিলম্বে প্রধান অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

​এদিকে কর্মসূচি চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফতুল্লা আদালত চত্বর ও এর আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।