শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গণভোট প্রচারণায় ’আমরা স্বেচ্ছাসেবী’ সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট প্রচারণায় ’আমরা স্বেচ্ছাসেবী’ সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

লিফলেট বিতরণ

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট বিষয়ে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির পরিচালক আহমেদুর রহমান তনুর উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শহরের চাষাঢ়ার বিজয় স্তম্ভ থেকে এই আয়োজন শুরু হয়।

এই বিষয়ে আহমেদুর রহমান তনু জানান, আগামী ১২ ফেব্রুয়ারি আয়োজিত গণভোট বিষয়ে সাধারণ ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা লিফলেট বিতরণের পাশাপাশি একটি করে গোলাপ ফুল দিচ্ছি। যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। 

এসময় তিনি আরও বলেন, আমরা সাধারণ ভোটারদের গণভোটে কেন হ্যাঁ ভোট দিবে, হ্যাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে সে সম্পর্কে জানিয়েছি। সাধারণ মানুষ আমাদের এই আয়োজনে অনেকেই তাদের সচেতনতা ও গণভোট বিষয়ে বুঝতে পেরেছে বলেও জানিয়েছে।

আমরা চাই সাধারণ ভোটাররা তাদের গণভোটে হ্যাঁ দিবে না-কি না দিবে এটা তাদের সিদ্ধান্ত। তবে তাদের এই বিষয়ে সচেতনতা জরুরি। আমরা সেটাই করছি। 

তিনি বলেন, আমরা সবসময় দেশের ও নারায়ণগঞ্জের ভালোর সাথে ছিলাম আছি আর সারাজীবনই থাকবো।