শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাতপাখার গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

হাতপাখার গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে: মাসুম বিল্লাহ

গণসংযোগ ও লিফলেট বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বন্দর ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্পটে গণসংযোগ করেন। 

গণসংযোগে উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি হাসান ইমাম মুন্সী, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী সহ বন্দর থানা ও শহর শাখার নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ  বলেন, গণসংযোগে জনগণের ব্যাপক সাড়া দিচ্ছে জনগণ। দিন যত যাচ্ছে মানুষের হৃদয়ে ইসলামী দলের বিজয়ধ্বনি অনুরণিত হচ্ছে। দিন দিন হাতপাখার গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে।

আমরা আশা করছি, আগামী ১২ তারিখ সেই গণজোয়ার ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে, ইনশাআল্লাহ।