ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় শাশুড়িকে হত্যা মামলায় মেয়ের জামাতা নাজমুল হোসেন হিরাকে (৩৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে এই ফাঁসির রায় দেয়া হয়। এসময় আসামি হিরা আদালতে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় শাশুড়িকে হত্যা মামলায় মেয়ের জামাতা নাজমুল হোসেন হিরাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আসামির উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।

