গণসংযোগ
সোনারগাঁও এর শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের হাতপাখার প্রার্থী সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ্।
এসময় তিনি বলেন নারী ও শিশু নিরাপত্তা ও কল্যাণে দুই থানায় নারী ও শিশু সুরক্ষা ডেস্ক স্থাপন, ইভটিজিং প্রতিরোধে প্রতিটি বড় স্কুল ও কলেজে নারী কমিউনিটি পুলিশ মোতায়েন,বড় বাজার ও বাসস্ট্যান্ডে আলাদা টয়লেট,অ্যাম্বুলেন্স সেবা কেন্দ্র করব যদি আমি নির্বাচিত হই।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ মুন্সী, সমন্বয়কারি মাওলানা আবুল কালাম আজাদী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

